Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিতলমারী উপজেলা শাখার  সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, খুলনা অঞ্চল টিমের অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শেখ মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী বিপ্লব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী শাখার আমীর গাজী মাওলানা মনিরুজ্জামান, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আঃ আলী, সেক্রেটারী জেনারেল জাহিদুজামান নান্না, সাবেক উপজেলা আমীর মাওলানা নবীর উদ্দিন, ওলামা বিভাগ চিতলমারী শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক আহম্মেদ আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা সদর থানা শাখার সাবেক সভাপতি এখলাচুর রহমান।

সভাটি পরিচালনা করেন চিতলমারী উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।