Nabadhara
ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

সামসুল হক জুয়েল, গাজীপুর
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশন ও আপন ঘর নামক সুপারশপে এ জরিমানা করেন।

জানা যায়, বুধবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বিকেলে কালীগঞ্জ বাজারে অবস্থিত খোদেজা শপিং কমপ্লেক্সে যান, সেখানে চায়নার ওয়াংঝো বায়ো টেকনোলজি কোম্পানির নিষিদ্ধ ড.রাসেল নাইট ক্রীম ও অনুমোদন ছাড়া বিভিন্ন কোম্পানির প্রসাধনী বিক্রয় করায় আপন ঘর সুপার শপকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা এবং পরে সন্ধায় উপজেলার মুনশুরপুর গ্রামের কালীগঞ্জ বাইপাস সড়কে উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশনে ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় উত্তরা-বিজয় ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় বিএসটিআই গাজীপুর এর ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বিএসটিআই’র পরিদর্শন (মেট্রোলজি) শিখন সাহা, কালীগঞ্জ থানার এসআই মাজেদ ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।