Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, প্রেসক্লাবের নিন্দা, থানায় জিডি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির সদস্য প্রকৌশলী মো. কামাল হোসেন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (ফেক আইডি) দিয়ে অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা ।

 

পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব দুমকির সভাকক্ষে দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাব সহ সভাপতি মো. সহিদুল ইসলাম মৃর্ধার সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, মো: কামাল হোসেন নয়াদিগন্ত, মো দেলোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিন, মো.মিজানুর রহমান আনন্দ টিভি, মো.জসিম উদ্দিন আমার সংবাদ, সৈয়দ আতিকুল ইসলাম মানব কন্ঠ, মো: সুমন মৃধা পর্যবেক্ষণ, সোয়েব মর্তুজা একুশে নিউজ , ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেনসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় সদস্যরা কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ষড়যন্ত্রমূলক ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সিদ্ধান্তনুযায়ী থানায় ফেক আইডির বিরুদ্ধে জিডি করা হয়। দুমকি থানা জিডি নং ৭১৮ তারিখ ১৮/৯/২০২৪খ্রীঃ।

 

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, জিডির কপি পেয়েছি অতি শীগ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।