Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে এ্যাডভোকেট নয়ন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁ*সির দাবীতে মানববন্ধন 

সোহেল রানা বাবু
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি                     

বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালি গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত এ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

 

গত ৫ আগষ্ট বিকালে এ্যাডভোকেট নয়নকে তার নিজ এলাকায় বারুইখালি গ্রামে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুইখালি গ্রামের চার রাস্তার মোড়ে কয়েক শত গ্রামবাসী বিক্ষোভ মিছিল শেষে এ্যাডভোকেট নয়ন হত্যার সাথে জড়িত একই গ্রামের রাকিব খান, মাহাতাব হাওলাদার, জাকির হাওলাদার, রিপন খান, ফেরদৌস হাওলাদার, সজিব হাওলাদার, শামিম হাওলাদার ও মইন শেখসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার ও ফাঁসির দাবী করেন।

 

মানববন্ধনে রাকিব খান ও তার সন্ত্রাসী বাহিনী হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার একাধিক ব্যাক্তির মধ্যে নিহত নয়নের মা, ভাইসহ স্থানীয় কামাল হোসেন শেখ, রিপন শেখ, নজরুল ইসলাম শেখ, কাকলী বেগম, নুরুল হাওলাদার, রহিমা বেগম বক্তব্য রাখেন। বক্তব্যে নিহত নয়নের মা মর্জিনা বেগম কান্না জড়িত কন্ঠে তার ছেলের হত্যাকারীদের ফাঁসি ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাসীন হোসেন জানান, এ্যাডভোকেট নয়ন হত্যাকান্ডের ঘটনায় মামলা মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।