Nabadhara
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে আগামী পহেলা অক্টোবর থেকে মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল 

জবি প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী পহেলা অক্টোবর থেকে মঙ্গলবারের অনলাইনে ক্লাস বাতিল হয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এ-র ফলে এখন থেকে পূর্বের ন্যায় সপ্তাহে পাঁচদিন ক্লাস-পরীক্ষা চলবে।

 

(বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ-সব তথ্য নিশ্চিত করেছেন।

 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, গতকাল মঙ্গলবার উপাচার্য সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে প্রতি সপ্তাহের মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল করা হয়েছে। এ-র ফলে আগামী পহেলা অক্টোবর থেকে মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল করে সশরীরে শুরু হবে।

 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, যে পরিপ্রেক্ষিতে অনলাইন ক্লাস শুরু হয়েছে তা এখন আর নেই। এজন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় সশরীরে ক্লাস চালু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।