Nabadhara
ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর ভবিষ্যৎঃ গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ “। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, দশম শ্রেনীর ছাত্রী ববিতা আক্তার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক কন্যা শিশু অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।