Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মরত চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ রেখে চিকিৎসক ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা জানান, বুধবার দুপুরে স্থানীয় শিমুল শেখ নামের এক ব্যাক্তির নেতৃত্বে ২০-২৫ জনের এক দল সন্ত্রাসী হাসপাতালের জরুরী বিভাগে ঢুকে ডাক্তার চন্দন দাসকে বের করে বেধড়ক মারপিট করতে থাকে। আমি এবং জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা। হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো। কর্মবিরতি চলাকালে শুধুমাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুরে একদল সন্ত্রাসী মোরেলগঞ্জ হাসপাতালে ঢুকে চিকিৎসকদের উপর হামলা ও মারপিট করেছে। এঘটনার পর থেকে চিকিৎসকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। চিকিৎসকদের বিষয়টি সর্বাগ্রে দেখতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, চিকিৎসকদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল শেখ সহ অন্যরা গা ঢাকা দেয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।