Nabadhara
ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি হলেন বদরুল আলম

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন এস কে বদরুল আলম। ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা পরিচালনা পর্ষদ এবং অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এস কে বদরুলকে সভাপতি ঘোষণা করা হয়।

এস কে বদরুল বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ ১০ বছর যাবত যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা একই কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে আর সে কারণে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হাওয়ায় অভিভাবক ও সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২৯ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে এসকে বদরুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মুরাদ আলি, সম্পাদক মুফতি রুহুল আমিন, জমিদাতা শেখ আব্দুল গফফার এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন খান আনিসুজ্জামান বাবু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।