Nabadhara
ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা চিতলমারী

বাগেরহাটের চিতলমারী থানার আয়োজনে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় চিতলমারী থানার হল রুমে ওসি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস,সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, উপজেলা জামায়াত আমীর মাও: মনিরুজ্জামান, জাতীয় পার্টির সভাপতি স.ম. গোলাম সরোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এ্যাড. অসীম কুমার সমাদ্দার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অধ্যাপক জহর লাল সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা প্রমুখ।

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামরুজ্জামান খান পিকলু, বিএনপির সি: যুগ্ন আহবায়ক মো: সোয়েব গাজী, যুগ্ন আহবায়ক মো: শিপন মুন্সী, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান প্রমুখ। সভাটি পরিচালনা করেন থানার উপ পরিদর্শক মো: মাহমুদ হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।