আগেই জানা গিয়েছিল, টেস্টের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ এই ঘোষণা দেন।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শেষ হচ্ছে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে সাবেক এই অধিনায়কের পথচলা। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। দেশের হয়ে ওয়ানডে খেলে যাবেন এই অলরাউন্ডার।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ৩৯ ছুঁই ছুঁই এই অলরাউন্ডারের। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

