Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙ্গন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিওব্যাগ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরী ঘাটে ভাঙ্গন রোধে বৃহস্পতিবার সকাল থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাট এলাকায় দেখা যায়, সেখানে ভাঙ্গনরোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা। এখানে ৭ টি ফেরিঘাটের মধ্যে বিগত দিনে ভাঙনে বন্ধ হয়ে গেছে ৪ টি ঘাট। বর্তমানে দৌলতদিয়ার মাত্র তিনটি সচল ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। হুমকিতে রয়েছে লঞ্চঘাটও।

ঘাট এলাকার কয়েকজন জানান, বিগত কয়েক বছর ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন চলছে । ঘাটগুলো কয়েকদফা ভাঙনের শিকার হয়েছে। এবারো চলছে ভাঙ্গ। ভাঙনে ফেরিঘাট, লঞ্চঘাট, দৌলতদিয়া ঘাট টার্মিনাল, বাজারসহ নদীপাড়ের কয়েকটি গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এখানে  ঘাট আধুনিকায়ন ও নদী শাসনের আশার বানী শোনায় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-,এমপিসহ দায়িত্বশীলরা। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। ভাঙনে ঘাটের উজানে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড পুরোপুরি বিলীন হয়ে সর্বহারা হয়েছে হাজার হাজার পরিবার।   বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বাণিজ্য মোঃ সালাহ উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ নম্বর ঘাটটি সচল আছে। ফেরিঘাটে ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী  মো. নাছির উদ্দিন বলেন, ভাঙ্গন ঠেকাতে বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ফেরিঘাট ও দৌলতদিয়া লঞ্চঘাটে বালুভর্তি ১০ হাজার জিওব্যাগ ফেলার কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঘাটের বিভিন্ন ভাঙন কবলিত ও ঝুকিপূর্ণ  স্থানে ১০ হাজার জিওব্যাগ ফেলা হবে। জিওব্যাগ ফেলার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত  ছিলেন।  ছবি সংযুক্তঃ  গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকায় বৃহস্পতিবার বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।