Nabadhara
ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর

ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে তারা দুজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ওই দুই ছাত্রী হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।  অপরজন একই কলেজের ডিগ্রির শিক্ষার্থী রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড়ে একটি মেসে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা বলেন, অবস্থা ক্রমশ অবনতি ঘটলে রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে মারা যান। পরিবারের ধারনা বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ওই দুই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) আসাদউজ্জামান বলেন,  সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।