Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া কার্যক্রম চলে ।

কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে পথ সভায় মিলিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, উপজেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আকির খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সমর চাঁদ মৃধা খোকন, রাফেজা বেগম, মাজহারুল আলম পান্না, প্রমূখ। পরে স্বুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।