Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের কমিটি গঠন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নগরকান্দা ( ফরিদপুর ) প্রতিনিধি

 

সরকারি রাজেন্দ্র কলেজের গণিতের প্রভাষক মোঃ ওসমান মোল্যাকে সভাপতি ও সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক করে এবং তরিকুর রহমান অংকনকে কোষাদক্ষ্ করে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের ২৭ (সাতাশ) সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

নগরকান্দার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’র সাধারণ সভা ১২ অক্টোবর অনার্স ক্লাবের গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিতের প্রভাষক মোঃ ওসমান মোল্যা। সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ২১ (একুশ) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ এবং ২৭ (সাতাশ) সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সরকারি রাজেন্দ্র কলেজের গণিতের প্রভাষক মোঃ ওসমান মোল্যাকে সভাপতি ও সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা । উপদেষ্টা পরিষদের প্রধান সরকারের অতিরিক্ত সচিব ড. রেজাউল বাশার সিদ্দিক । অন্যান্য উপদেষ্ঠা সদস্য হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এফ.এম.এনায়েত হোসেন, মোহাম্মাদ আবেদ আলী, বন কর্মকর্তা সিরাজুল ইসলাম,  সোনালী ব্যাংকের ডিজিএম শাহাদত হোসেন লিন্টু এবং ফরিপুর জেলা  সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুজ্জোজা টিপু।

নির্বাচিত সকল সদস্যদের প্রতি সহযোদ্ধা ও কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়। নতুন পরিষদ গঠনের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করা হয়।

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরুণদের নিয়ে গড়া সংগঠন, যা মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্লাব ইতোমধ্যে পুরাপাড়া বাজারে “অনার্স ক্লাব গণগ্রন্থাগার” নামক একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই সংগঠন এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা অর্জন করেছে। এর ধারাবাহিকতায়, পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটি স্থানীয় ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে, এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে চিত্রাঙ্কন, বির্তক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় যথাযথ মর্যদায় দিবস পালন করে আসছে এবং নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে এলাকার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।