Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাংবাদিকদের সাথে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, সমীর রায়, গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়া, সদস্য সচিব মহাসীন উদ্দিন চঁাদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তুহিন দাড়িয়া, সাবেক সভাপতি রুম্মান হোসেন রিমন, কোটালীপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদমান ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক বাইজীদ হাওলাদার, সাবেক আহবায়ক অপু মুন্সী, সাবেক সদস্য সচিব জোবায়ের রহমান বক্তব্য রাখেন।
গণঅধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়া বলেন, গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার আদায়ের কথা বলে। এই দল দেশের সকল অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।