Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার আটক

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাশী গ্রাম থেকে ২ জন নারী ও ১ জন পুরুষসহ তাকে আটক করা।
 জানাগেছে, লক্ষ্মী রানী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল। এ বিষয়ে এলাকাবাসী মৌখিক ভাবে  কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে  লক্ষ্মী সরকারকে  তৃস্না মোল্লা (২৫), সুমি বেগম (২৮) ও মহসিন উদ্দিন খান (২০)সহ আটক করে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী রানী সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে অনৈতিক কর্মকান্ডের প্রমান পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।