শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন মামলায় ১ বছর করে সাজাপ্রাপ্ত তিনজনসহ ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামি হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর সাহাদৎ মেম্বার পাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে শহিদ খন্দকার, দৌলতদিয়া যৌনপল্লীর জামাল শেখ ও জাহানারা বেগমের মেয়ে আম্বিয়া খাতুন এবং দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার জালাল মালতের ছেলে রাজ্জাক মালত। এদের মধ্যে শহিদ খন্দকার দুইটি মামলায় ১ বছর করে মোট ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামি হলেন দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মহিউদ্দিন শিকদারের ছেলে রেজাউল শিকদার।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৪ আসামিকে শনিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

