Nabadhara
ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী গ্রেপ্তার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ  (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও বহু শিক্ষার্থীকে জখম করার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে  গোলাম মাহবুব রব্বানীকে (৪৬)।  তিনি গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের রুস্তম আলীর ছেলে এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তবে দীর্ঘদিন ধরে দলে তার কোন পোষ্ট -পদবি নেই। তার স্ত্রী আফরোজা রাব্বানী সদ্য বিদায়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান।  শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সারে ১২ টার দিকে তাকে গোয়ালন্দ শহরের নিজ বাসা হতে গ্রেফতার করে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।  রবিবার (২০ অক্টোবর) তাকে রাজবাড়ীর আদালতে তোলা হলে আদালত তার জামিন আবেদন না মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

থানা পুলিশ জানায় , গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া গ্রামের মো. তারেখ খানের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জিসান খান বাদী হয়ে  রাজবাড়ী সদর থানায় উক্ত মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুঁইয়াসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ,  যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের  ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, মামলার এজাহারে গোলাম মাহবুব রাব্বানীর নাম নেই। কিন্তু তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।