Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক মামলায় টুঙ্গিপাড়ায় কৃষকলীগ নেতা বাবুল গ্রেফতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ বাবুল তালুকদারকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবুল তালুকদারের পরিবার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ২ঃ৩০ মিনিটে ডুমুরিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবুল তালুকদারকে বিএনপি নেতা জিলানী’র বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের অভিযোগে করা মামলায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএম জিলানীর ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ৪০-৫০ জনকে। মামলার বিবরণীতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর নিজ বাড়িতে অতিথিদের সঙ্গে খাওয়া-দাওয়ার কর্মসূচি ছিল। বিকেল ৪টায় তার গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান।

মামলায় আরও উল্লেখ করা হয়, ওই ঘটনার জেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসএম জিলানীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে। এছাড়া মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।