Nabadhara
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটে গণঅধিকার পরিষদ কোটালীাড়া উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সদস্য সচিব মহাসিন উদ্দিন চাঁদ, যুবঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মুনায়েম, যুবঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নেয়ামুল হক নয়ন, ছাত্রঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি রুম্মান হোসেন রিমনসহ গণঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ ও যুবঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।