Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানবিক সাহায্যের আবেদন; স্বাভাবিক জীবনে ফিরতে চায় ভ্যানচালক মোহাম্মদ আলী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় একটি কিডনি নষ্ট হয়ে যাওয়া অসহায় ভ্যানচালক মোহাম্মদ আলী । মোহাম্মদ আলী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী সরদার পাড়া গ্রামের মৃত আঃ ওহাব মোল্লার ছেলে।

মোহাম্মদ আলীর স্ত্রী শাহিনুর বেগম জানান, আমার স্বামী একজন ভ্যানচালক। আমাদের তিন কন্যা সন্তান রয়েছে। সংসারের যাবতীয় কিছু তার উপর নির্ভর করে। দুই দিন ভ্যান চালাতে না পারলে না খেয়ে থাকতে হয়। হঠাৎ অনেক অসুস্থ হয়ে পরলে ডাক্তারের কাছে গেলে, পরিক্ষা নিরীক্ষা করে জানান তার একটি কিডনি নষ্ট হয় গেছে। এখন যদি নষ্ট হয়ে যাওয়া কিডনি অপারেশন করে বের করে না ফেল্লে বাকিটা নষ্ট হয়ে যেতে পারে। আরো জানান, ডাক্তার আমাদেরকে বলেন ৩ লাখ টাকা দরকার হবে অপারেশন করতে গেলে। কিন্তু আমাদের কাছে কোনো টাকা-পয়সা নেই। বসতভিটা ছাড়া জমিও নেই যেটা বিক্রি করে অপারেশন করবো। সুতরাং যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে আমার স্বামী সুস্থ জীবনে ফিরে আসতে পারতো। আমার শুধু মাত্র ছোট ছোট তিনটা কন্যা সন্তান। তাদের দিকে তাকায় সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

যোগাযোগঃ মোহাম্মদ আলী, পিতাঃ মৃ: আঃ ওহাব মোল্লা, ০১৭০৫০১১৬৩২ ( নগদ/বিকাশ), শাহিনুর বেগম ( মোহাম্মদ আলীর স্ত্রী) ০১৯৪৭৪৮৯০১১( নগদ / বিকাশ)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।