Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৬ জেলেকে কারাদন্ড

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির অভিযানে ৪৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ বিতরণ করা হয়েছে স্হানীয় একটি এতিমখানায়। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। অভিযানে ১৬ জন জেলে আটক, ০.৩৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ দিনে জেলায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোবাইল কোর্টে মোট ২০২ জন জেলেকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড, ৯৭ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ১৬ দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৩ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১১০৪ কেজি ইলিশ মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মোস্তফা আল রাজীব জানান, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।