Nabadhara
ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

নবধারা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।এসপি জসিমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।