Nabadhara
ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে অপপ্রচার, জিডি করলেন সাংবাদিক

Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও ভিত্তিহীন তথ্য অপপ্রচার ছাড়ানোর অভিযোগে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি)(জিডি নং ১০৬০) করেছেন সাংবাদিক মো. সুমন মৃধা। গত২৮ অক্টোবর সোমবার রাতে সাংবাদিক সুমন মৃধা নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাংবাদিক সুমন মৃধা দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মো. আমির হোসেন মৃধার ছেলে এবং দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীমা আক্তার নীলিমা নামের আইডি থেকে আমাকে ও আমার পিতাকে নিয়ে  মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক মো.সুমন মৃধা বলেন, আমাকে ও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার বিরুদ্ধে অপ্রচার করতেছে। মানহানি করার লক্ষেই এ ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

দুমকি থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, তার (সাংবাদিকের) বিরুদ্ধে অপপ্রচারের জন্য সে জিডি করেছে।  আমরা আমাদের আইটি বিভাগে যোগাযোগ করে বিষয় টি খতিয়ে দেখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।