Nabadhara
ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর ১৭৫ জন শিক্ষার্থীর নবীনবরণ ও তিন কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।  বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর প্রবীণ আইজীবী, জেলা মহিলা পরিষদের সভাপতি ও রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি দেবাহুতি চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক একেএম আব্দুল কাদের, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোয়ালন্দ হ্যাচারীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সায়েম খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  কলেজের জ্যেষ্ঠ প্রভাষক  সালমা সুলতানা ও কোহিনূর বেগম। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।