Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ আটক ৩

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ৩ জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

থানাসূত্রে জানাযায়,  বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ থানার এসআই মোহাম্মদ মনিরুজ্জামান  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ইশ্বরপুর গ্রামের সুনীল দাসের মুরগীর খামারের পরিত্যক্ত ঘর থেকে শ্রী ধীরেন্দ্র দাসের পুত্র রঞ্জন দাস(২৮),মৃত অনিল দাসের পুত্র রনি চন্দ্র দাস (জনি),মৃত অহিদের পুত্র আরিফ (৫০) কে ৫ লিটার চোলাই মদ ও ১০০ লিটার মদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) সহ আটক করেন। উদ্ধারকৃত মদ ও উপকরণর মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

কালীগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ২৪ (গ) ধারায়  একটি মামলা করেন। যার নং-৩১, তারিখ ৩১/১০/২০২৪। আজ বৃহস্পতিবার তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।