সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৫ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর বিএনপির নিউমাকেটস্থ কার্য্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন। উক্ত সভা পরিচালনা করেন পৌরবিএনপির সদস্যসচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোশারেফ হোসেন মন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড হিরক মিনা, জেলা জাসাসের সাধারন সম্পাদক অধ্যাপক নারগিস আক্তার লুনা, রুবেল মল্রিক, শহিদুজ্জামান ভুটো, সাংবাদিক সোহাগ হাওলাদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

