Nabadhara
ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী গোয়ালন্দে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ নভেম্বর) দিনগত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার কেউটিল কৃষ্ণতলা গ্রামের মোঃ সানোয়ার শেখের ছেলে মোঃ সোহান শেখ (৩৫) ও ছোট ভাকলা বিলডাঙা গ্রামের মৃত দিরাজ বেপারীর ছেলে ইয়াকুব বেপারী (৫৫)। থানা পুলিশ সূত্র জানায়, শনিবার দিনগত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে এসআই মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কেউটিল এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোঃ সোহান শেখকে এবং এএসআই মোঃ মিরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ছোট ভাকলা এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি ইয়াকুব বেপারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার (০৩ নভেম্বর) রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।