Nabadhara
ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৩টি ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈধ কাগজপত্র না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত  ৩টি ক্লিনিকে জরিমানা এবং ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
গত রবিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত উপজেলার বাগান উত্তরপাড়ায় অভিযান চালিয়ে বন্ধু ক্লিনিক ৩৫হাজার, জননী সার্জিক্যাল ক্লিনিক ১০ হাজার, কুসুম সার্জিক্যাল ক্লিনিক ২০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও বৈধ কাগজপত্র না থাকা এবং নিন্মমানের স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগে হ্যাপি ক্লিনিকে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকা ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৩ টি ক্লিনিককে জরিমানা ও ১ টির কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।