Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোলান বাজারের ব্যবসায়ী মেসার্স রাসেল পোল্ট্রির মালিক শিংলাব গ্রামের আলী আজগরের পুত্র রাইসুল ইসলাম, মামা-ভাগীনা স্টোরের মালিক বাগদী গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র আব্দুল জলিল ও মেসার্স সুমন ট্রেডার্সের মালিক শিবপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র ফজলুল হকে তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়।  এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।