সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ২টি মামলায় নগদ নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার কালীগঞ্জ বাজার ও আড়িখোলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় আড়িখোলা স্টেশনে অবস্থিত বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস নামের বেকারি মালিক ফখরুদ্দিনের পুত্র মাসুদুল ইসলামকে ৭ হাজার ও দক্ষিণ ভাদার্তী গ্রামের আবেদ আলীর পুত্র মো. রমজানকে ২ হাজার টাকাসহ মোট দুইটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

