Nabadhara
ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীসভা ও কমিটি গঠন 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীসভা ও কমিটি গঠন করা হয়েছে।  স্হানীয় জামতলা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে শুক্রবার বিকেলে এ কর্মী সভার আয়োজন করে ইউনিয়ন যুব অধিকার পরিষদ। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

কর্মীসভা শেষে ছাত্র অধিকার পরিষদে আকাশ হোসেনকে সভাপতি ও হান্নান শেখকে সাধারণ সম্পাদক এবং যুব অধিকার পরিষদে কামরুজ্জামান মিরাজকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি পৃথক দুটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সভাপতি ও সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়।

কর্মী সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি, জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন আপন মৃধা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন আলম,জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব সহেল মল্লিক প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।