Nabadhara
ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুকসুদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ৯, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে মুকসুদপুর উপজেলার সরকারি এস জে মডেল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে মুকসুদপুর উপজেলার প্রবীণ-বিএনপি নেতা আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন, প্রধান বক্তা সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল সহ স্থানীয় অনেক বিএনপি নেতা। আলোচনা সভার সঞ্চালক ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।