Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সাংবাদিককে সম্মাননা প্রদান

Link Copied!

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ ও সার্ক কালচারাল কাউন্সিল সম্মাননা গ্রহন করায় প্রেসক্লাব দুমকির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক অধ্যক্ষ মো. জসিম উদ্দিনকে প্রেসক্লাব দুমকির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যার পরে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং প্রকৌশলী ও সাংবাদিক মো.কামাল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ ওসি মো. ফিরোজ আহমেদ, ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মো. সোহরাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়েদেন প্রেসক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, সদস্য রাজিবুল ইসলাম রন্টিসহ অতিথিরা বক্তব্য রাখেন। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে মো: জসিমউদদীন সুমনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরও ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।