Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে যবিপ্রবিতে প্রতীকী চিত্র প্রদর্শন 

যবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক “ফিলিস্তিন সংহতি দিবস” উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক চলমান নারকীয় আগ্রাসনের ‘প্রতীকী চিত্র প্রদর্শন’ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতীকী চিত্র প্রদর্শন আয়োজন করা হয়।

 

এ সময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানুষ, মা-বোনেরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আসছে। একজন মুসলিম হিসাবে আমরা তাদের ব্যথাটা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষও প্রথম থেকেই এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের বেদনার সাক্ষী হতে এই প্রতীকী চিত্র প্রদর্শনে একত্রিত হয়েছি।

 

উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।