গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে পাটগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাগরের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমদাদ মোল্লা, বাবু শেখ, ডাক্তার আবু জাফর খালিদ, বিশ্বাস রাকিব শেখ।
পরে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো.আজাদ শেখকে আহ্বায়ক ও মো. ইসমাইল মোল্লা কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

