Nabadhara
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চা বাগানে শ্রমিকের বেশে দুই অধিনায়কের ট্রফি উন্মোচন

নবধারা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে অনন্য আঙ্গিকে।

 

দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস চা-শ্রমিকের বেশে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে এই ট্রফি উন্মোচন করেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের চা বাগানের সমৃদ্ধ ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে নেয়া হয় ব্যতিক্রমী এমন উদ্যোগ। সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ ও আরায়ল্যান্ড দল চায়ের নগরীতে অবস্থান করছে।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের সব ম্যাচের ভেন্যু। আগামী ৫ ডিসেম্বর হবে প্রথম টি-২০, দ্বিতীয়টি ৭ ডিসেম্বর। খেলা আরম্ভের সময় দুপুর ২টা। তৃতীয় অর্থাৎ সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এটি শুরুর সময় সকাল ১০টা। এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী আয়ারল্যান্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।