Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ও ছাত্র-জনতার উদ্যোগে বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে বক্তারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জিন সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবু নাইম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি মো. রহিমা বেগম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্তারপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন মো. আতিকুর রহমান আকন্দ ফারুক। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জনান বিক্ষোভকারীগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।