Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাক চাপায় সাব ইন্সপেক্টর সাইফুল নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি 
ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিএনপি নেতা সিরাজুল ইসলাম এর বাড়ী থেকে তথ্য সংগ্রহ করে অফিসে ফেরার পথে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ভেড়ার বাজার নামক স্থানের সিরাজুল ইসলাম এর বাড়ীর সামনে ট্রাক চাপায় নিহত হয়েছে গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ৩৪ ক্যাডেট এ যোগদান করা এসআই সাইফুল।

 

আজ দুপুর পৌনে তিনটার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এর বাড়ী থেকে বের হয়ে টেকেরহাট গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তিনি দুর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

পুলিশ জানিয়েছে – পেশাগত কাজে দুপুরে বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এর বাড়ীতে যান এসআই সাইফুল, তথ্য সংগ্রহ শেষে অফিসের দিকে রওনা করে আসলে তার বাড়ীর সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় বেশ কয়েকটি ট্রাক আটক করে স্থানীয়রা। যাচাই শেষে ঘাতক ট্রাকটিকে আটক রাখা হবে। ময়না তদন্তের জন্য সাইফুলের মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে। নিহত সাইফুল, ফরিদুপর জেলার শালথা থানার নকুলহাটি গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।