আকাশ তাফালী,নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ ইকরাম হোসেন এসময় উপস্থিত থেকে সর্বমোট ১৭০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময়, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খলিফা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দিলু খলিফা, বীর মুক্তিযোদ্ধা বাহার শিকদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

