Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইউনাইটেড ছাড়ছেন রাশফোর্ড?

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

টানা তিন ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে জায়গা পাননি মার্কাস রাশফোর্ড। মূলত অফফর্মের কারণেই দলে জায়গা হারিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড এমনটাই জানিয়েছেন কোচ হুবেন আমুরি। তার মতে, ক্লাবের চাহিদামতো পারফর্ম করতে পারছেন না রাশফোর্ড।

ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে ছিলেন না রাশফোর্ড। দলে অধারবাহিক হওয়ার পর ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রাশফোর্ড। সিটির বিপক্ষে বাদ পড়ার পর এই ইংলিশ জানান, নতুন চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত আছেন তিনি।

তবে তার এমন মন্তব্যকে নেতিবাচক হিসেবে দেখছেন না কোচ। আমুরি বলেন, ‘আমি প্রতিদিন তার সঙ্গে কথা বলি, সাক্ষাৎকার নিয়ে নয়, পারফরম্যান্স নিয়ে। এটা (তাকে বাদ দেওয়া) আমার সিদ্ধান্ত। সে খেলতে চায়। সে চেষ্টা করছে। এটা আমার সিদ্ধান্ত, শুধুই আমার। আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করছি। আমি জানি, যদি তা না করি, তাহলে নিজেকে হারিয়ে ফেলব। আর আমি নিজেকে হারাব না, জানি আমি কী করছি।’

সর্বশেষ টটেনহ্যাম ও বোর্নমাউথের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে ইউনাইটেড। ঘুরে দাঁড়াতে আজ বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে রাশফোর্ডের ফেরার সম্ভাবনা কিছুটা হলেও আছে।

কোচ বলেন, ‘দলে যদি বড় প্রতিভা থাকে, এই মুহূর্তে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য (আমাদের দরকার) বড় পারফরম্যান্স, বড় দায়িত্ব, বেশি নিবেদন। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো (আমরা চাই) সে যেন সেরা হতে পারে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।