Nabadhara
ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্র-জনতার উপর গুলি ও হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ২৯ জনের নামে মামলা

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৯, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার উপর গুলি চালানো,বোমাবর্ষণ ও হামলার অভিযোগে লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক দাউদ হোসেন,লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম সিকদার, যুবলীগ নেতা এনায়েত হোসেন, মো: জামিরুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল শেখ, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ২৯ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০০-৫০০জনকে। সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নালিশী দরখাস্তটি দায়ের করেন।

রোববার (২৯ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে নেয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী।তারা গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর পূর্ব পাশে ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামীলীগবিরোধী সমাবেশসহ কর্মসূচি চলাকালে এবং সেতুর ওপর দিয়ে শহরে প্রবেশের সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় আসামিরা। এছাড়া বোমাবর্ষণ ও লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করে মামলায় অভিযুক্তরা।

মামলার ১০ নং আসামি যুবলীগ নেতা মো: এনায়েত হোসেন,১২ নং আসামি সাফায়েত মোল্যা,১৩নং আসামি জামিরুল ও ২৭ নং আসামি উজ্জ্বল শেখের হাতে থাকা অবৈধ শর্টগান,রিভলবার, পিস্তল দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর গুলি চালায় এবং বোমা বর্ষণ করে। আসামিদের বন্দুকের গুলি ও অন্য আগ্নেয়াস্ত্রের গুলির ছররা লেগে মামলার বাদি শফিকুল গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় বাদি মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা লোহার রড ও লাঠিশোঠা দিয়ে এলাপাতাড়িভাবে পিটিয়ে বাদিকে সেতুর ওপর থেকে চিত্রা নদীতে ফেলে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট মোঃ রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাজেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।