Nabadhara
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাংবাদিক সজিবের উপর হামলায় জড়িতদের গ্রেফফতারের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি  

নড়াইলে সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(১জানুয়ারি)দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের গেটে সামনে উপজেলার সাংবাদিকবৃন্দেও উদ্যোগে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক রূপক মুখার্জি, মোঃ খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপুসহ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন,সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এসময় মানববন্ধনে নড়াইল ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য,সোমবার(৩০ডিসেম্বর) লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

 

এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।