Nabadhara
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বই হচ্ছে বন্ধুর মতো,তার যত্ন নিতে হবে – ইউএনও নাহিদুর রহমান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বই হচ্ছে বন্ধুর মতো,অভিভাবকের মতো।এটা একটা বছর তোমার সাথে থাকবে। তোমাকে আনন্দ দেবে, তোমাকে শেখাবে। তাকে তাকে যত্ন করতে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। ভালোভাবে সংরক্ষণ করতে হবে।

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান ১ জানুয়ারি বুধবার শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে বেলা দেড়টার দিকে উপজেলার মাধ্যমিক পর্যায়ে এ বই বিতরন উৎসবের উদ্বোধন করেন তিনি।

ইউএনও বলেন, এ বছর কিছু বইয়ের কিছু কিছু পাঠে সংশোধন, সংযোজনের কারনে নতুন করে বই মুদ্রন করতে হচ্ছে। যে কারনে কিছুটা সময় লাগছে বলে ১ জানুয়ারি সকল শিক্ষার্থীকে একযোগে সকল বই দেয়া সম্ভব হচ্ছে না। তবে সরকার দ্রুত সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে আপ্রাণ চেষ্টা করছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।