Nabadhara
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে- ড. আব্দুল মঈন খান

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্রদের দমিয়ে রাখতে পারে নাই। ছাত্ররা গুলির মুখে বুক চিতিয়ে দিয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে।

 

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবি এম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

৪ জানুয়ারী শনিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলা সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল হাসনাত মোঃ শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।

 

সংবর্ধিত অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন এই বাংলাদেশে কোন অন্যায় থাকবে না। এদেশে আর কেউ অন্যায় করতে পারবেনা। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনার কলংকজনক পতন দেখে শিক্ষা নিতে হবে।

 

মোড়েলগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।