Nabadhara
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে মনির গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 
জানুয়ারি ৪, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 

নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নে প্রতি বছরের ন্যায় মনির গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শনিবার (০৪ জানুয়ারী)  সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়ী কাঠাদুরা গ্রামে মনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনির এ কম্বল বিতরণ করেন। মনিরুল ইসলাম ওই গ্রামের মৃত আলহাজ্ব আবুল কালাম আজাদের ছেলে।  তিনি ঢাকার উত্তরায় এ অফিস পরিচালনা করেন।

 

জানা যায়,  মনিরুল ইসলাম প্রতি বছরই বিনা স্বার্থে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন।

 

এরই ধারাবাহিকতায় মাইকিং করে মাউলী ইউনিয়নের অসংখ্য শীতার্তদের মাঝে নিজ হাতে এ কম্বল বিতরণ করেন তিনি।

 

উপকার ভোগীরা কম্বল পেয়ে খুব খুশী হয়ে মনির গ্রুপের সমৃদ্ধির জন্য দোয়া ও আশীর্বাদ করেন।

 

 

মনিরুল ইসলাম বলেন, আমি কোন রাজনীতি করিনা, রাজনীতিতে আসারও কোন ইচ্ছা নেই। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেই আমি আনন্দিত। মনিরুল ইসলাম সমাজের বিত্তবানদের প্রতি শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

এ সময় এ উদ্যোগের প্রশংসা করে উপস্থিত  বক্তব্য রাখেন  নড়াগাতী থানা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কাশেম ফকির রহিত ও থানা ছাত্র দলের সদস্য সচিব মাফিজুর রহমান মামুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।