Nabadhara
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জানুয়ারি ৫, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় টান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবছর রবি মৌসুমে কৃষকদের মাঝে বোরে ধানের (উফসী) চাষাবাদের প্রনোদনা কর্মসূচির আওতায় রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমিতে ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ।

 

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কলাতলা ইউনিয়নের রাজনগর এলাকার মাঠে কৃষি অফিসার মোঃ সিফাত- আল- মারুফের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও তাপস পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার। এসময় উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মোঃ আহমেদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাাহ,উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, সমাজসেবা অফিসার মোঃসোহেল পারভেজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।