Nabadhara
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)
জানুয়ারি ৬, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)

“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়া এলাকায় চলছে “নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং।

 

ইতিমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো রুবেল স্মৃতি একাদশ, রাহুল একাদশ, ডার্ক নাইটস ও শামীম একাদশ। আয়োজকরা জানান, এ মাসের ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য রাসেল শেখ, রবিন শেখ, জামাল শেখ, নাজিরুল ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. রাসেল শেখ জানান, আগামী ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম সেমিফাইনাল খেলায় রুবেল স্মৃতি একাদশ বনাম রাহুল একাদশ এবং দ্বিতীয় সেমিফাইনালে ডার্ক নাইটস বনাম শামীম একাদশ একে অপরের মোকাবেলা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।