Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পালায়ন, ২ পুলিশ সদস্য বরখাস্ত

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ)
জানুয়ারি ৯, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হৃদয় শেখ (২২) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

 

বুধবার (৮ জানুয়ারি) সকালে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। আসামি হৃদয় শেখ উপজেলার কমলাপুর গ্রামের আলমগীর শেখের ছেলে। বরখাস্ত হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন- মুকসুদপুর থানার এসএই শামিম ও কনস্টেবল মাহফুজ।

 

জানা গেছে, গত ২০২৪ সালে ফরিদপুরের নগরকান্দি উপজেলার দামরদী গ্রামের শাহালম মাদবরের ছেলে ভ্যানচালক আকাশ মাদবরকে (১৬) হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়। এ ঘটনায় আকাশের বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় হৃদয় শেখসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার (৭ জানুয়ানী) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় বাদীর লোকজনের সহযোগিতায় মুকসুদপুর থানা পুলিশ আসামি হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হৃদয়কে ওই রাতে থানায় রাখা হয়। পরদিন বুধবার জানা যায় হাতকড়া পরা অবস্থায় কোর্টে চালান করার সময় আসামি হৃদয় শেখ থানা থেকে পালিয়ে গেছে।

 

বিষয়টি প্রথম মুকসুদপুর থানা পুলিশ গোপন রাখলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। ঘটনা জানাজানি হওয়ার পর এসআই শামিম ও কনস্টেবল মাহফুজকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা পুলিশ।

 

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। আমরা লিখিত আকারে প্রেস রিলিজ দিয়েছি। সেখানে সব উল্লেখ করা আছে। গোপালগঞ্জে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি যদি তাদের বিরুদ্ধে কোন ঘুষ গ্রহণ বা কাজে গাফিলতি পাই তাহলে তাদের বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।