Nabadhara
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজী, ৬ জন আটক

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
মার্চ ১২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও শিবালয় কোস্টগার্ডের যৌথবাহিনী।

 

 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার মৃত রবিদাসের ছেলে সুমন দাস (৪৪), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ফেলু শেখের ছেলে সোহাগ শেখ।

 

 

তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়।

 

 

এছাড়া অপর ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

 

দৌলতদিয়া নৌ -পুলিশ সূত্রে জানা গেছে , ১১ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মানিকগঞ্জের শিবালয় থানার কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে।

 

 

পরে তাদেরকে দৌলতদিয়া লঞ্চঘাটে নিয়ে আসলে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই আসামীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন। এছাড়া অপর চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

 

 

এ সময় গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগীরা নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফাঁড়ির বিরুদ্ধে মানব বন্ধন করার হুমকি দেয়।

 

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ৬ জনের মধ্যে চিহ্নিত ২ জনকে শাস্তি প্রদান এবং ৪ জনের ক্ছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেড়ে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।